ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

হাসিনা পালিয়ে যাওয়ায় বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছেঃ কাজল

জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। আজ বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট চত্বরে । ছবি-সংগৃহীত

ত্রয়োদশ সংশোধনী মামলার রায়কে দেশের জন্য মাইলফলক বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছে।

আজ বৃহস্পতিবার সকালে দেশের সর্বোচ্চ আদালতের রায়ের পর সুপ্রিম কোর্ট চত্বরে সাংবাদিকদের এ কথা বলেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। তিনি এই মামলার অন্যতম আপিলকারী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী।

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত করে আনা ত্রয়োদশ সংশোধনী বাতিল করে ১৪ বছর আগে দেওয়া রায় পুরোটাই বাতিল করেছেন আপিল বিভাগ। ওই রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর ও এ-সংক্রান্ত রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন নিষ্পত্তি করে আজ রায় দেন দেশের সর্বোচ্চ আদালত। রায়ে বলা হয়, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার-সম্পর্কিত বিধানাবলি এই রায়ের মাধ্যমে পুনরুজ্জীবিত ও সক্রিয় করা হলো। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত বিধানাবলি ভবিষ্যৎ প্রয়োগ যোগ্যতার ভিত্তিতেই কার্যকর হবে বলে রায়ে এসেছে।

রুহুল কুদ্দুস কাজল বলেন, রায় ঘোষণার পর আজ মনে হচ্ছে ঈদের দিন। কারণ, একজন বিচারপতি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ত্রয়োদশ সংশোধনী নিয়ে রায় দিয়েছিলেন। সেই রায়ের ওপর ভিত্তি করে আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে। সংবিধান সংশোধন করেছে।

রুহুল কুদ্দুস কাজল বলেন, আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এসেছে। দেশের মানুষ এত দিন ভোট দিতে পারেনি। তারা এখন ভোট দিতে পারবে।

রুহুল কুদ্দুস কাজল বলেন, আদালত স্পষ্টভাবে বলেছেন যে এই রায় প্রসপেক্টিভ (ভবিষ্যৎমুখী)। বিএনপির পক্ষ থেকে তাঁরা আগেই আবেদন করেছিলেন যে আপিল ও রিভিউ নিষ্পত্তির সময় আদালত যেন রায়টি প্রসপেক্টিভ বলে ঘোষণা করেন। সেই আর্গুমেন্ট আদালত গ্রহণ করেছেন।

রায়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, বিএনপি এই রায়কে স্বাগত জানায়।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

হাসিনা পালিয়ে যাওয়ায় বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছেঃ কাজল

প্রকাশের সময়ঃ ০৮:২৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫