ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ পুনর্বিবেচনার আহ্বান এনসিপির

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি-সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রতি ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তাবিত তারিখ নিয়ে পরীক্ষার্থীদের ন্যায্য উদ্বেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করার এবং পরীক্ষার তারিখ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার এনসিপির যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানায় দলটি। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিসিএস পরীক্ষায় দ্রুততা, স্বচ্ছতা ও সংস্কারের যে পদক্ষেপ নিয়েছে তা ইতিবাচক হলেও, লিখিত পরীক্ষার সময়সূচি পরীক্ষার্থীদের প্রস্তুতিকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। বলা হয়, সাধারণত বিসিএস লিখিত পরীক্ষার জন্য তিন থেকে চার মাস প্রস্তুতির সময় দেওয়া হলেও, এবার কার্যত মাত্র দুই মাস সময় পাওয়া যাচ্ছে। এর সঙ্গে দুটি স্পেশাল বিসিএস অনুষ্ঠিত হওয়ায় অনেক প্রার্থীর প্রস্তুতির সময় আরও কমে গেছে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষতিগ্রস্ত হওয়া এবং পূর্ববর্তী বিসিএসগুলোর তুলনায় ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি বৈষম্য তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে তারা মনে করছে দলটি। এনসিপি আশাপ্রকাশ করে বলে, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে পিএসসি শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেবে এবং লিখিত পরীক্ষাকে দুই মাসের ‘ম্যারাথন প্রতিযোগিতা’ নয় বরং একটি ন্যায্য ও সঠিক মেধা যাচাই প্রক্রিয়া হিসেবে নিশ্চিত করবে। এনসিপি ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের দাবি বিবেচনায় নিয়ে দ্রুত সমাধানের জন্য পিএসসিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ পুনর্বিবেচনার আহ্বান এনসিপির

প্রকাশের সময়ঃ ০৭:২৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫