ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নেসকো কার্যালয় ঘেরাও, সড়কে খিচুড়ি ভোজ

নাটোরে প্রিপেইড মিটার বাতিল, অতিরিক্ত বিল আদায়সহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ‘জেলার সর্বস্তরের জনগণ ও ছাত্র-জনতার ব্যানারে’ নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) অফিস ঘেরাও করা হয়েছে। শহরের আলাইপুরে নেসকো অফিসের সামনে আজ সোমবার দুপুরে শুরু হওয়া এ কর্মসূচি রাত সাড়ে নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত চলছিল।কর্মসূচি পালনের সময় আন্দোলনকারীরা নেসকো কার্যালয়ের সামনে গণ খিচুড়ি ভোজের আয়োজন করেন। একই সঙ্গে তাঁরা সড়কে ক্রিকেটও খেলছেন। এতে সড়কে যান চলাচল আংশিক বিঘ্নিত হচ্ছে।আন্দোলনকারীরা জানান, প্রিপেইড মিটারের ভোগান্তি, দুর্নীতি ও অতিরিক্ত বিল বন্ধের দাবিতে তাঁরা সোমবার দুপুর ১২টার দিকে নেসকো অফিস চত্বরে জড়ো হন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নেসকোর বিভিন্ন অনিয়ম, অস্বচ্ছ বিলিং, অতিরিক্ত চার্জ আরোপসহ প্রিপেইড মিটারের নানা সমস্যা রয়েছে। এর আগেও তাঁরা এসব বিষয়ে কর্তৃপক্ষের কাছে সমাধান চাইলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এবার তাঁরা দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।

আন্দোলন চলাকালে পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসকসহ (সার্বিক) প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা নেসকো কার্যালয়ে যান এবং আন্দোলনকারীদের আশ্বস্ত করার চেষ্টা করেন। কিন্তু আন্দোলনকারীরা আশ্বস্ত হননি। আন্দোলনের মধ্যেও নেসকো কর্মকর্তা-কর্মচারীরা অফিসের ভেতরে জরুরি কাজ সম্পন্ন করেছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবদুস সামাদ বলেন, জনদুর্ভোগ থেকে রক্ষার জন্য এ আন্দোলন। তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন করছেন। এতে শহরের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছেন। দাবি পূরণ না হলে তাঁরা ঘরে ফিরবেন না।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘এর আগেও গ্রাহকেরা একবার একই দাবিতে আন্দোলন করেছিলেন। কিন্তু নেসকো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় ভুক্তভোগীরা আবার আন্দোলন করছেন। তবে আন্দোলন শান্তিপূর্ণভাবে চলছে। আমরা চাই, তাঁরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন।’

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নেসকো কার্যালয় ঘেরাও, সড়কে খিচুড়ি ভোজ

প্রকাশের সময়ঃ ১০:৩৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫