ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

দুর্গাপুরে কিশোরীকে বিয়ে করতে গিয়ে ৪০ হাজার টাকা অর্থদণ্ড যুবকের

দূর্গাপুর থানা,রজশাহী। ছবি-সংগৃহীত

দুর্গাপুর: ধুমধাম আয়োজনে ১৪ বছর বয়সী এক কিশোরীর বিয়ের প্রস্তুতি চলছিল। কিছুক্ষণ পরেই বর পক্ষের লোকজন আসবে। শরবত আর মিষ্টি হাতে বর পক্ষের লোকজনকে বরণ করতেও প্রস্তুত কিশোরী কনের স্বজনরা। হঠাৎ বরযাত্রীরা উপস্থিত হোন কনের বাড়িতে। ওদিকে, অপ্রাপ্ত বয়সী কিশোরীর বিয়ের খবর পেয়ে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু বিধিবাম, বিয়ে না হলেও বরকে গুনতে হয়েছে ৪০ হাজার টাকা।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার মাড়িয়া ইউনিয়নের সাহাবাজপুর গ্রামে। বিয়ে বাড়ির আনন্দঘন মূহুর্তে হটাৎ নেমে আসে সুনসান নীরবতা।অপ্রাপ্ত বয়সী কিশোরীর বিয়ে হচ্ছে এমন খবর পেয়ে সাহাবাজপুর গ্রামের সেই বিয়ে বাড়িতে পুলিশের সহযোগিতায় আকস্মিক হাজির হোন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু।কনের বয়স না হওয়ায় বিয়ে বাড়িতে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৭(১) ধারায় বিয়ে করতে যাওয়া বরের ৪০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট।ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয়রা জানান, সাহাবাজপুর গ্রামের ১৪ বছর বয়সী এক কিশোরীর সাথে নওপাড়া গ্রামের মৃত দায়েম মন্ডলের ছেলে এনামুল হকের বিয়ের দিন ছিলো বুধবার। বিয়েতে বর আসলেও শেষমেশ বউ না নিয়েই বর এনামুলকে বাড়ি ফিরতে হয়েছে। সেই সাথে ৪০ হাজার টাকা জরিমানাও গুনতে হয়েছে।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু জানান, বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। সেই সাথে কনের বাবার মুচলেকা নেয়া হয়েছে।অল্প বয়সী কিশোরীদের ভবিষ্যৎ নষ্ট করে এমন কোনো অনাকাঙ্ক্ষিত বাল্যবিয়ে বন্ধে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। বাল্যবিবাহ রোধে উপজেলা জুড়ে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

দুর্গাপুরে কিশোরীকে বিয়ে করতে গিয়ে ৪০ হাজার টাকা অর্থদণ্ড যুবকের

প্রকাশের সময়ঃ ০৭:১০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫