ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে জমায়াতের সংবাদ সম্মেলন

ফ্যাসিস্ট সরকারের ‘দোসর’ হিসেবে আখ্যায়িত জাতীয় পার্টিসহ ১৪ দলের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে রাজশাহীতে শক্তিপূর্ণ বিভাগীয় সমাবেশের ঘোষণা দিয়েছে আন্দোলনরত আট দল।আগামী ৩০ নভেম্বর বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এ বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জসহ বিভাগের আট জেলার নেতাকর্মীরা অংশ নেবেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল। তিনি জানান, সমাবেশকে ঘিরে প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং দুই থেকে আড়াই লাখ মানুষের গণসমাগম হবে বলে তারা আশা করছেন।এ সময় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নিজামী ইসলামী পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির রাজশাহী জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে জমায়াতের সংবাদ সম্মেলন

প্রকাশের সময়ঃ ১২:২৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫