ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ

ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকাস্থ ভোলা জেলার বাসিন্দারা। শুক্রবার বিকেলে শাহবাগে এই অবস্থান নিয়েছে তারা।আন্দোলনকারীরা বলেন, আমাদের প্রধান দাবি ভোলা-বরিশাল সেতু নির্মাণ। ভোলার প্রতিটা মানুষ এই দাবিকে সমর্থন করে। যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ঘটানোর জন্য এই সেতু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই দাবির সঙ্গে পুরো ভোলাবাসীর সমর্থন রয়েছে। যে কারণে আমরা দাবি আদায়ের রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি। আশা করব সরকার আমাদের দাবি মেনে নিয়ে খুব দ্রুত ভোলা-বরিশাল সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করবেন।তারা বলেন, আমরা কয়েকদিন যাবৎ সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে শাহবাগে কর্মসূচি পালন করছি। আজ আমরা একটি মিছিল বের করেছি যেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। লোকজন ব্যানার-ফেস্টুন নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। সেতু নির্মাণের দাবির পাশাপাশি ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ ও গ্যাস সংযোগ প্রদানের দাবিও তুলে ধরেন আন্দোলনকারীরা।আন্দোলনকারীদের মতে, ভোলা–বরিশাল সেতু নির্মাণ হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এতে কর্মসংস্থানের নতুন পথ তৈরি হবে, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। একই সঙ্গে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিল্প উন্নয়নে সরকারি উদ্যোগ ভোলার উন্নয়নকে এগিয়ে নেবে বলে আশা করছেন তারা।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ

প্রকাশের সময়ঃ ১২:০০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫