ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হাম নিয়ন্ত্রণে আরও ২-৩ মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর ব্যবস্থা, বললেন তাপস রায় মহাখালী থেকে চুরি হওয়া এনা পরিবহণের বাস মিরপুর বেড়িবাঁধে উদ্ধার, গ্রেপ্তার ২ নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৭ অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার দ্বিতীয় টেস্ট, ম্যাকাইয়ে অচেনা ভেন্যুর পরীক্ষায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, অনুমোদনের জন্য ১১ প্রকল্প ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে প্রাইভেটকার, আহত ২ বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, এখনো অধরা অস্ত্রধারীরা কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ- ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

অনলাইন জুয়া নিয়ে দ্বন্দ্বে নারায়ণগঞ্জে হত্যা- গ্রেপ্তার ২

ছবি-সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের একটি পরিত্যক্ত ভবনে তাকবির আহমেদ (২২) নামের এক যুবককে অনলাইন জুয়া নিয়ে দ্বন্দ্বে হত্যার অভিযোগে ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন মো. হারুন (৩৪) ও মো. রফিকুল (৩৮)।শনিবার (২৯ নভেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ পিবিআই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন পিবিআই নারায়ণগঞ্জ ইউনিটপ্রধান পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ।এর আগে, থানায় হত্যা মামলা দায়েরের পর পিবিআই নারায়ণগঞ্জের একটি বিশেষ দল গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে মো. হারুন ও মো. রফিকুলকে গ্রেপ্তার করে।পিবিআই জানায়, তাকবির আহমেদ গত মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা তার অনুসন্ধান করতে গিয়ে পরদিন বুধবার সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনির পরিত্যক্ত ৪ তলা ভবনের নিচতলায় তার মরদেহ খুঁজে পান। একই দিন তার বাবার করা মামলার ভিত্তিতে পিবিআই নারায়ণগঞ্জ তদন্তের দায়িত্ব নেয়।তদন্তকারী উপ-পুলিশ পরিদর্শক মো. রিয়াজ উদ্দিন রনির নেতৃত্বে টিমটি প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোপন সূত্রের ভিত্তিতে প্রথমে হারুনকে সোনারগাঁওয়ের লাঙ্গলবন্দ থেকে গ্রেপ্তার করে। তার তথ্যের ভিত্তিতে একই দিন রফিকুলকে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনি মোড় থেকে আটক করা হয়। পরে রফিকুলের বাড়ির সিলিং থেকে তাকবিরের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন, মাদক সেবনরত অবস্থায় মোবাইলে অনলাইন জুয়া নিয়ে বিবাদের জেরে তারা ইট দিয়ে তাকবিরের মাথায় আঘাত করে তাকে হত্যা করে।এরপর তারা তাকবিরের বাবাকে একটি পুরনো সিম কার্ড দিয়ে ফোন করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।নারায়ণগঞ্জ জেলা পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ  জানান, গ্রেপ্তার আসামিদের শুক্রবার (২৮ নভেম্বর) আদালতে আনা হলে তারা ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে। আসামিরা বর্তমানে কারাগারে রয়েছেন।
জনপ্রিয় সংবাদ

হাম নিয়ন্ত্রণে আরও ২-৩ মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অনলাইন জুয়া নিয়ে দ্বন্দ্বে নারায়ণগঞ্জে হত্যা- গ্রেপ্তার ২

প্রকাশের সময়ঃ ০৫:৪০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫