ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

সাজাপ্রাপ্ত হল-মার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ মারা গেছেন

হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ।ফাইল ছবি

সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ (৫৫) মারা গেছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, তানভীর মাহমুদ দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অন্যান্য জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। পরে শনিবার বেলা দেড়টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁকে ভর্তির পরামর্শ দেন। পরামর্শ অনুযায়ী বিকেল চারটার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।হাসপাতালে তানভীর মাহমুদের মৃত্যুর তথ্য নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানা, তানভীর মাহমুদ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে কারা হেফাজতে চিকিৎসাধীন ছিলেন।

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

সাজাপ্রাপ্ত হল-মার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ মারা গেছেন

প্রকাশের সময়ঃ ০৭:০১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫