ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
শিবগঞ্জে মিনি ট্রাকসহ চালক আটক, প্রায় ৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার নলডাঙ্গায় সাংবাদিক হেনস্তা- যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে মহাসড়ক অবরোধ, ক্লিনিকে ভাঙচুর চাঁপাইনবাবগঞ্জে তাজেমা বেগমের সম্পত্তি ঘিরে ‘দালাল সিন্ডিকেট’ সক্রিয় হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬”

“স্বেচ্ছায় বিবাহ, তবুও  অপহরণ মামলা-নিরাপত্তা চেয়ে  ইসরাত খাতুন”র সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ইসরাত খাতুন।ছবি

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছায় বিয়ে করায় পরিবারের বিরোধিতায় অপহরণ মামলায় হয়রানির অভিযোগ তুলেছেন ১৯ বছর বয়সী ইসরাত খাতুন। আজ রবিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবে ভুক্তভোগী পরিবারের ব্যানারে  এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তাকে অপহরণ করা হয়নি; তিনি স্বেচ্ছায় স্বামীর কাছে এসেছেন।  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর ভেররশিয়ার ইসরাত খাতুন-দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর গত ২৬ নভেম্বর স্বামী আরিফুল হকের সঙ্গে আইনি প্রক্রিয়ায় বিবাহ করেন।কিন্তু পরিবারের আপত্তি অমান্য করে বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে ইসরাতের বাবা-মা অপহরণের অভিযোগে মামলা দায়ের করেছেন স্বামী আরিফুল, শ্বশুর-শাশুড়ি এবং আত্মীয়দের বিরুদ্ধে।ইসরাতের দাবি-এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ইসরাত খাতুন আরো বলেন, “আমি স্বেচ্ছায় বিয়ে করেছি। আমাকে কেউ অপহরণ করেনি। কিন্তু আমার পরিবার আমার স্বামী আর শ্বশুরবাড়ির লোকজনকে মিথ্যা মামলায় হয়রানি করছে। তারা আমাদের নিয়মিত ভয়ভীতি দেখাচ্ছে, প্রাণনাশেরও হুমকি দিচ্ছে। আমরা ভয় ও আতঙ্কে বাইরে বের হতে পারছি না।”ইসরাত বলেন, মিথ্যা মামলার কারণে তারা স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ও তার স্বামী। সম্মেলনে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবি করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানান। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন ছেলের চাচা মোঃ তাইজুল ইসলাম ও গোলাপ হোসেন, ভুক্তভোগী  ইসরাতের স্বামী মোঃ আরিফুল হক,আরিফুলের পিতা মোঃ লুৎফর রহমান।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে মিনি ট্রাকসহ চালক আটক, প্রায় ৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার

“স্বেচ্ছায় বিবাহ, তবুও  অপহরণ মামলা-নিরাপত্তা চেয়ে  ইসরাত খাতুন”র সংবাদ সম্মেলন

প্রকাশের সময়ঃ ০১:২০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫