ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জে সিএনজিতে ফেনসিডিলসহ চালক গ্রেফতার

ফেনসিডিলসহ তারিকুল ইসলাম গ্রেফতার।

চাঁপাইনবাবগঞ্জে সিএনজির ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে বহনকৃত ৯৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. তারিকুল ইসলাম (৩৪)। তিনি রাজশাহীর রাজপাড়া থানার আলীগঞ্জ উত্তরপাড়ার মৃত নুর ইসলামের ছেলে।সোমবার  (০১ ডিসেম্বর ২০২৫) রাত ৮টার দিকে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার রেহাইচর আদর্শপাড়া স্টেডিয়াম সংলগ্ন কাঁচা রাস্তা থেকে তাকে আটক করে। এসময় তার চালানো সিএনজি থেকে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। র‍্যাব জানিয়েছে, তাদের টহল দল গোপন সূত্রে জানতে পারে-এক ব্যক্তি শিবগঞ্জ থেকে সিএনজিতে মাদকদ্রব্য নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছে। খবর পাওয়ার পর মহানন্দা টোল প্লাজা সংলগ্ন সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। রাত ১০টা ৩০ মিনিটের দিকে সন্দেহভাজন সিএনজিটিকে থামানোর সংকেত দিলে চালক দ্রুত গাড়ির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। র‍্যাব সদস্যরা ধাওয়া করে রেহাইচর এলাকায় তাকে আটক করতে সক্ষম হন।র‍্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তিতর মাধ্যমে  জানায়, “গ্রেফতারকৃত তারিকুল ইসলাম পেশাদার মাদক কারবারী। সিএনজির বিভিন্ন অংশে লুকিয়ে মাদক পরিবহনের চেষ্টা করছিল সে।” উদ্ধার করা আলামতসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৫ এর পক্ষ থেকে আরো জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জে সিএনজিতে ফেনসিডিলসহ চালক গ্রেফতার

প্রকাশের সময়ঃ ১২:৫৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫