ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
শিবগঞ্জে মিনি ট্রাকসহ চালক আটক, প্রায় ৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার নলডাঙ্গায় সাংবাদিক হেনস্তা- যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে মহাসড়ক অবরোধ, ক্লিনিকে ভাঙচুর চাঁপাইনবাবগঞ্জে তাজেমা বেগমের সম্পত্তি ঘিরে ‘দালাল সিন্ডিকেট’ সক্রিয় হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬”

এসিল্যান্ডের গাড়ির চাপায় প্রাণ গেল শিশুর

সহকারী কমিশনারের (ভূমি) সরকারি গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা আক্তারের মর্মান্তিক মৃত্যু

কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সরকারি গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা আক্তারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে শিশুটি তার মায়ের সঙ্গে উপজেলা চত্বরে আসে। এ সময় দ্রুতগতিতে প্রবেশ করা সহকারী কমিশনার (ভূমি)–এর সরকারি গাড়িটি শিশুটিকে চাপা দেয়।ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বছরের ফুটফুটে শিশু ফাইজার। হৃদয়বিদারক এই দৃশ্য প্রত্যক্ষ করে কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা।তিনি অভিযোগ করে বলেন, ‘গাড়িটি খুব দ্রুত গতিতে আসছিল। নিমিষেই আমার কলিজার টুকরা ফাইজা চলে গেল।’এদিকে, দুর্ঘটনার পর গাড়িচালক তাইবুর হোসেনকে ফোন করা হলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। নিহত ফাইজার বাবা ফাইজুল হক স্থানীয়ভাবে এসকেএফ একটি ওষুধ কম্পানিতে চাকরি করেন। তাদের বাড়ি বরিশাল জেলার ওজিরপুর উপজেলার তেরদ্রন ডাকঘর পুটিয়া গ্রামে।দুর্ঘটনার খবর পেয়ে হোমনা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাসের এবং নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম দ্রুত হোমনা সরকারি হাসপাতালে ছুটে যান।সেখানে শোকাহত শিশু ফাইজার বাবাকে জড়িয়ে ধরে এসিল্যান্ড নিজেও কান্নায় ভেঙে পড়েন। তিনি সাংবাদিকদের বলেন, ‘ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসি। এই শিশুটি আমার সন্তানও হতে পারত। আমি একজন বাবা হিসেবে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিতে সহায়তা করব।নিহত শিশুর বাবা ফাইজুল হক গাড়িচালকের ফাঁসিসহ সর্বোচ্চ শাস্তির দাবি জানান।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম জানান, সকালে ফাইজা তার মায়ের সঙ্গে বিদ্যালয়ে এসেছিল। তার বড় ভাই প্রতিষ্ঠানটির প্লে-গ্রুপের শিক্ষার্থী।হোমনা থানার ওসি বলেন, ‘এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’শিশু ফাইজার মৃত্যুতে পুরো উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি উপজেলা চত্বরে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে মিনি ট্রাকসহ চালক আটক, প্রায় ৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার

এসিল্যান্ডের গাড়ির চাপায় প্রাণ গেল শিশুর

প্রকাশের সময়ঃ ০৯:৪৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫