ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

বাস চাপায় চার্জার ভ্যানের ২ যাত্রী নিহত

চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় চার্জার ভ্যানের দুই যাত্রী নিহত

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় চার্জার ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ফতেজংপুর ইপিজেড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নীলফামারীর সৈয়দপুর উপজেলার কিসামদ কাদীকল এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) ও একই জেলার সদর উপজেলার দীঘলডাঙ্গি এলাকার সুভাষচন্দ্র রায়ের মেয়ে আদুরী রানী রায় (১৮)।স্থানীয়রা জানান, রংপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী যাত্রীবাহী একটি বাস দ্রুতগতিতে আসছিল। এ সময় বাসটি ফতেজংপুর ইপিজেড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি চার্জার ভ্যানকে চাপা দেয়। এতে চার্জার ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায় দুইজন। আহত হয় সাতজন, পরে তাদের উদ্ধার করে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

বাস চাপায় চার্জার ভ্যানের ২ যাত্রী নিহত

প্রকাশের সময়ঃ ০৭:২৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫