ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

ভোলা-বরিশাল সেতুর দাবিতে যান চলাচল বন্ধ করে সড়কে বিক্ষোভ

দুপুর ১টার দিকে ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজার এলাকায় সড়ক অবরোধ করে দূরপাল্লার সকল ধরনের যান চলাচল থামিয়ে দেওয়া হয়।

ভোলা-বরিশাল সেতুর দাবিতে দূরপাল্লার যান চলাচল বন্ধ করে সড়কে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। বুধবার ( ৩ই নভেম্বর ) দুপুর ১টার দিকে ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজার এলাকায় সড়ক অবরোধ করে দূরপাল্লার সকল ধরনের যান চলাচল থামিয়ে দেওয়া হয়।আন্দোলনকারী মীর মোশাররফ হোসেন ওমি বলেন, আজ আমরা ভোলার করিডোর বন্ধ আন্দোলন পালন করছি। ভোলা-বরিশাল সেতু নির্মাণের ঘোষণা না এলে ভোলার সড়ক ব্যবহার করে অন্য জেলায় যাতায়াতকারী সকল ধরনের যান চলাচল বন্ধ থাকবে।তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা হয়ে লক্ষ্মীপুর, কুমিল্লা ও চট্টগ্রাম রুটে প্রতিদিন অসংখ্য পণ্যবাহী পরিবহন ও সাধারণ যাত্রী চলাচল করে। আমাদের দীর্ঘদিনের শান্তিপূর্ণ আন্দোলনে সরকার সারা না দেওয়ায় ভোলা করিডোর বন্ধ কর্মসূচি দিতে বাধ্য হলাম৷এসময় দূরপাল্লার গাড়ি আটকে থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী, চালক ও শ্রমিকরা।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবিতে আন্দোলন চললেও তা বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ বাড়ছে ভোলাবাসীর মধ্যে।সড়ক অবরোধ ও বিক্ষোভের খবর পেয়ে জেলা প্রশাসক ডা. শামীম রহমান আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেন। তবে নিউজ লেখা পর্যন্ত কোনো সমঝোতা বা সমাধানের খবর পাওয়া যায়নি।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

ভোলা-বরিশাল সেতুর দাবিতে যান চলাচল বন্ধ করে সড়কে বিক্ষোভ

প্রকাশের সময়ঃ ০৯:৫২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫