ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

মহিলা দলের দুই নেত্রী পুলিশের হাতে গ্রেপ্তার

চাটমোহরে উপজেলা মহিলা দলের দুই নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাবনার চাটমোহরে উপজেলা মহিলা দলের দুই নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- জাতীয়তাবাদী মহিলা দল চাটমোহর উপজেলা শাখার (বিলুপ্ত) সিনিয়র সহ-সভাপতি পৌর সদরের মধ্য শালিখা মহল্লার মৃত ডা. কোবাদ হোসেনের মেয়ে বুড়ি সরকার (৪২) ও একই বিলুপ্ত কমিটির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক পৌর সদরের বালুচর মহল্লার ভিপি সেলিম রেজার স্ত্রী রহিমা রেজা (৪৫)চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. মঞ্জুরুল আলম জানান, পাবনার মাননীয় আমলী ৪ নং আদালতের সিআর ৫১৩/২৫ (চাট) নম্বর মামলার পলাতক আসামী রহিমা রেজা ও বুড়ি সরকারকে বুধবার (৩ ডিসেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে চাটমোহর পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী চাটমোহর উপজেলা মহিলা দলের (বিলুপ্ত) সাধারণ সম্পাদক এ্যাড. তামান্না আজিজা স্বর্ণা গত ২৩/০৮/২০২৫ ইং তারিখ বিকেল ৫টার দিকে পৌর সদরের বাসস্ট্যান্ড (আফ্রাতপাড়া) এলাকায় বিএনপির কর্মসূচিতে অংশ গ্রহণ করার জন্য উপস্থিত হলে পূর্ব বিরোধের জের ধরে রহিমা ও বুড়ি সরকার দেশীয় অস্ত্র নিয়ে স্বর্ণাকে মারপিট করে আহত করে। উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর রহিমা রেজাকে মাদকের কারবার ও সেবনের অভিযোগে উপজেলা মহিলা দলের বিলুপ্ত ওই কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

মহিলা দলের দুই নেত্রী পুলিশের হাতে গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০৭:৫৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫