ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত নিজ দেশে ফিরতে পারবে না অন্তঃসত্ত্বা সোনালিসহ ৬ ভারতীয়

বিএসএফের মাধ্যমে পুশইনের পর চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাবন্দি অন্তঃসত্ত্বা সোনালিসহ ৬ ভারতীয় জামিন পেলেও নিজ দেশে ফেরা হচ্ছে না। বুধবার আদালতে হাজিরা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন তাদের আইনজীবী একরামুল হক পিন্টু।এর আগে গত সোমবার শুনানি শেষে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয় আদালত) মো. আশরাফুল ইসলাম তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। ওই দিন রাতেই জেলা কারাগার থেকে তারা জামিনে বেরিয়ে আত্মীয়ের বাড়িতে উঠলে দেড় ঘণ্টার মাথায় আবারো পুলিশ তাদের হেফাজতে নেয়।পরে গতকাল আবারো আদালত থেকে আসামিদের জিম্মাদার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলার বাসিন্দা ফারুক হোসেনের কাছে হস্তান্তর করা হয়। আজ সকালে হাজিরা শেষে তারা আত্মীয়ের বাসায় ফিরে যান। তবে তারা নিজ জন্মভূমি ভারতে ফিরে যাওয়ার আকুতি জানান।আইনজীবী একরামুল হক পিন্টু আরো বলেন সোনালী খাতুন যে কোনো সময় বাচ্চা প্রসব করতে পারেন। এই বিষয়টি বিবেচনায় নিয়ে তিনিসহ বাকি আরো তিনজনকে জামিন দেয়া হয়েছে। তবে মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত তারা নিজ দেশে ফিরতে পারবে না। আপাতত পৌর এলাকার নয়াগোলার বাসিন্দা জিম্মাদার ফারুক হোসেনের বাসায় থাকতে হবে। আগামী ২৩ ডিসেম্বর হাজিরার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।ভারতীয়রা হলেন- পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার পাকুরের দানিশ শেখ (২৮), তার স্ত্রী সোনালি বিবি (২৬), সুইটি বিবি (৩৩) ও তার দুই সন্তান, মো. কুরবান দেওয়ান (১৬)। এছাড়াও সুইটি বিবির আরেক সন্তান মো. ইমাম দেওয়ান (৬) ও সোনালী বিবির সন্তান সাব্বির শেখ (৮) কারাগারে বন্দি থাকলেও মামলার আসামি ছিলেন না।গত ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর থেকে ওই ৬ ভারতীয়কে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। পরে তাদের বিরুদ্ধে সীমান্তে অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে ওই ছয়জনের মধ্যে দুইজন কোলের শিশু হওয়ার মামলায় তাদের আসামী করা হয়নি।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত নিজ দেশে ফিরতে পারবে না অন্তঃসত্ত্বা সোনালিসহ ৬ ভারতীয়

প্রকাশের সময়ঃ ০৯:১৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫