ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

সীমান্ত হত্যা বন্ধে রাজনীতি করুন-বিএনপি–জামায়াতকে যুবশক্তির আহ্বান

বুধবার রাতে রাজধানীতে সীমান্ত হত্যার প্রতিবাদে যুবশক্তির মশাল মিছিল।ছবি

বিএনপি ও জামায়াতকে আওয়ামী ভোটব্যাংকের নয় বরং সীমান্ত হত্যা বন্ধের রাজনীতি করার আহ্বান জানিয়েছেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। বুধবার রাতে রাজধানীতে সীমান্ত হত্যার প্রতিবাদে যুবশক্তির মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।তারিকুল ইসলাম বলেন, বিএনপি জামায়াতকে আওয়ামী ভোটব্যাংকের নয় বরং সীমান্ত হত্যা বন্ধের রাজনীতি করতে হবে। ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিগত স্বৈরাচার সরকারের আমলে প্রতিনিয়ত বাংলাদেশিদের পাখির মতো গুলি করে মেরেছে। স্বৈরাচারী হাসিনা তার প্রতিবাদে কিছুই করে নেই। আমরা ফেলানীকে কাঁটাতারে ঝুলে থাকতে দেখেছি। তার বিচার আজও হয় নাই। ২০২৪ এর গণঅভ্যুত্থানে খুনি হাসিনা ভারত পালিয়ে গিয়ে প্রমাণ করেছে, তার মদদেই সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা হতো। ইনটেরিম সরকারের প্রতি আমাদের আহ্বান খুনি হাসিনার বিচারের পাশাপাশি সীমান্ত হত্যার বিচার করতে হবে এবং কূটনৈতিক উপায়ে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে।সীমান্ত হত্যা বন্ধ না হলে বাংলার জনগণ এর কড়া জবাব দিবে বলে হুঁশিয়ার করেন যুবশক্তির আহ্বায়ক।যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম বলেন, ভারতীয় বাহিনী কর্তৃক প্রতিনিয়ত বাংলাদেশী হত্যার বিচার চেয়ে বাংলাদেশের উচিত আন্তর্জাতিক আদালতে মামলা করা।’ দলটির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, ‘রাজনীতিবীদ যদি সীমান্ত হত্যা বন্ধের ব্যবস্থা না করতে পারে কিংবা কূটনৈতিক উপায় ব্যর্থ হয় তাহলে বাংলার সাধারণ জনগণ সীমান্ত হত্যা বন্ধের ব্যবস্থা করবে। যেভাবে ভারতের দোসর পলাতক খুনি আওয়ামীলীগের বিচার করেছে সেভাবে তারা ভারতীয় আগ্রাসনের বিচার করবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

সীমান্ত হত্যা বন্ধে রাজনীতি করুন-বিএনপি–জামায়াতকে যুবশক্তির আহ্বান

প্রকাশের সময়ঃ ০৮:০৩:২২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫