ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

সকালে আবার ভূমিকম্প, কাঁপল ঢাকাসহ বিভিন্ন এলাকা

আবার ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর সোয়া ৬টার দিকে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্প পরিমাপক সংস্থা ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, বাংলাদেশে ভোর ৬টা ১৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ৪ দশমিক ১। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে আর নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার। এর আগে, সোমবার (১ ডিসেম্বর) কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। এদিন দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ায় স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন। এ ছাড়া গত কিছুদিন ধরেই বিরতি দিয়ে নরসিংদীতে ভূমিকম্প হচ্ছে। এতে কাঁপছে ঢাকাও। বিশেষজ্ঞদের কেউ কেউ এসব ভূমিকম্পকে বড় কম্পনের পূর্বাভাস বলে সন্দেহ করছেন। এজন্য ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারসহ প্রয়োজনীয় প্রস্তুতির তাগিদ দিচ্ছেন তারা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

সকালে আবার ভূমিকম্প, কাঁপল ঢাকাসহ বিভিন্ন এলাকা

প্রকাশের সময়ঃ ০২:৫৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫