ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

টাঙ্গাইলে দুই ভাই পেলেন বিএনপির মনোনয়ন

দুই ভাই পিন্টু ও টুকু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই পরিবারের দুই ভাই পেলেন বিএনপির মনোনয়ন। এক ভাই টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও অন্যজন টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অঘোষিত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ২টি আসনে একই পরিবারের দুই ভাই ভোটের মাঠে লড়বেন।প্রথম দফায় টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ৭ টিতে প্রার্থী ঘোষণা করে বিএনপি। টাঙ্গাইল-৫ (সদর) আসনে ওই সময় কোনো প্রার্থী ঘোষণা না করায় অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকদের মাঝে ব্যাপক উৎকণ্ঠার সৃষ্টি হয়। অবশেষে আজ সেই অপেক্ষার অবসান হয়েছে। উল্লেখ, গত ৩ নভেম্বর তিনটি আসনে খালেদা জিয়ার নামসহ ২৩৭ আসনে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি।

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলে দুই ভাই পেলেন বিএনপির মনোনয়ন

প্রকাশের সময়ঃ ০৩:২১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫