ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

পরিদর্শনে গিয়ে তর্কে জড়ালেন ডিজির সঙ্গে চিকিৎসক, দ্রুতই এল অব্যাহতির আদেশ

ছবি-সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) সঙ্গে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটির ইনচার্জ ডা. ধনদেব বর্মণের ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।জানা যায়, শনিবার (৬ ডিসেম্বর) সকালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র সম্পর্কিত রোগের চিকিৎসাবিষয়ক চলমান চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে একটি সেমিনারে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রধান অতিথি হিসেবে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।সেমিনারে অংশগ্রহণের পূর্বে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর হাসপাতাল পরিদর্শনে গিয়ে সেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তখন ক্যাজুয়ালিটি ইনচার্জ ডা. ধনদেব বর্মণ তার বিভাগের সীমাবদ্ধতা, জনবল সংকট এবং দায়িত্ব পালনের চাপে ক্ষোভ প্রকাশ করেন। যা নিয়ে ডিজি ও তার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ছাড়াও ঔদ্ধত্যপূর্ণ আচরণ শুরু হয়। এ ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।এ বিষয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাঈন উদ্দিন খান সাংবাদিকদের বলেন, ‘মহাপরিচালক পরিদর্শনের সময় সেবার মান নিয়ে ক্ষুব্ধ হয়ে ডা. ধনদেব বর্মণের কাছে জবাব চেয়েছিলেন। এ সময় তার (ডা. ধনদেব বর্মণ) এভাবে উত্তপ্ত বাক্যবিনিময় করা ঠিক হয়নি।’

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

পরিদর্শনে গিয়ে তর্কে জড়ালেন ডিজির সঙ্গে চিকিৎসক, দ্রুতই এল অব্যাহতির আদেশ

প্রকাশের সময়ঃ ০৬:২১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫