ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

আজ বাংলা একাডেমিতে শুরু হচ্ছে বিজয় বইমেলা

বাংলা একাডেমি।ছবি সংগৃহীত

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উদ্যোগে বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘বিজয় বইমেলা’ শুরু হচ্ছে আজ বুধবার। দেড় শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান বিজয় বইমেলায় অংশগ্রহণ করছে।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে বিজয় বইমেলা উদ্‌যাপন জাতীয় কমিটির এক সংবাদ সম্মেলনে মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার বিকেল চারটায় মেলার উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, একুশে পদকপ্রাপ্ত লেখক হাসনাত আবদুল হাই, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) সভাপতি রেজাউল করিম বাদশা।বিজয় বইমেলা চলবে ১০ থেকে ২২ ডিসেম্বর। কর্মদিবসে বেলা আড়াইটা থেকে রাত ৯টা এবং ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাপুসের পরিচালক আবুল বাসার ফিরোজ, মেলা আয়োজক কমিটির যুগ্ম সমন্বয়কারী রাজ্জাক রুবেল, সহসমন্বয়কারী কাউছার আহম্মেদ প্রমুখ।মেলায় প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ছাড়াও প্রতিদিন বর্ধমান হাউসসংলগ্ন বিজয় মঞ্চে ‘যুক্তি-তক্কো-গপ্পো’ এবং বটতলার নজরুল মঞ্চে ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে’ শীর্ষক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন থাকবে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

আজ বাংলা একাডেমিতে শুরু হচ্ছে বিজয় বইমেলা

প্রকাশের সময়ঃ ০৭:৫০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫