ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

কক্সবাজারে যুবদলের দুই নেতাকে গুলি

গুলিবিদ্ধ সাইফুল ও ফারুক ।ছবি-সংগৃহীত

কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকায় যুবদলের দুই নেতাকে গুলি করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। মোটরসাইকেলে হেলমেট পরে আসা দুর্বৃত্তরা গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টায় এই ঘটনা ঘটে।গুলিবিদ্ধরা হলেন, লারপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ ফারুক (৩৪)।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান।, পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে পাঠান কর্তব্যরত চিকিৎসক।হাসপাতালে আহতদের দেখতে আসা কক্সবাজার পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল সাংবাদিকদের বলেন, “সাইফুল ও ফারুক দুজনই সক্রিয়ভাবে যুবদলের রাজনীতিতে জড়িত। যারা এ ঘটনা ঘটিয়েছে অনতিবিলম্বে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”লারপাড়া এলাকার স্থানীয় এক বাসিন্দা জানান, ২০২৩ সালের জানুয়ারিতে সাইফুলের আপন ভাই সাইদুল ও চাচাত ভাই কায়সারকে ব্যাডমিন্টন খেলায় বাকবিতণ্ডার জেরে হত্যা করা হয়েছিলো। হত্যায় জড়িতরা সাইফুলের প্রতিপক্ষ হিসেবে পরিচিত, তারা সাইফুলের ওপর আজ গুলির ঘটনা ঘটিয়ে থাকতে পারে।গুলির ঘটনা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমি উদ্দিন বলেন, “প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

কক্সবাজারে যুবদলের দুই নেতাকে গুলি

প্রকাশের সময়ঃ ০৮:২২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫