ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একজন শিশুসহ চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ভোলাহাট উপজেলার ইসলামপুর নিমগাছী গ্রামের আশরাফুলের ছেলে হাসান (৮), শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত রিফাত উল্লাহর ছেলে বাসেদ আলী (৯৩), ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আশিক আলী (২৫) এবং বড়গাছি বাজারপাড়ার আপেল মাহমুদের ছেলে আব্দুল্লাহ (৩০)।গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, দুপুর আড়াইটার দিকে তেতুলতলা এলাকায় মোটরসাইকেল চালক আশিক ও আবুল একটি ট্রাককে ওভারটেক করার সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আশিক ও আবুলকে মৃত ঘোষণা করেন। এদিকে ভোলাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, উপজেলার পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা শেষ করে দুপুর ১টার দিকে বাড়ি ফেরার পথে ভোলাহাট-রহনপুর সড়কের দলদলী ইউনিয়নের ইসলামপুর নিমগাছী মসজিদের সামনে রাস্তা পার হচ্ছিল শিশু হাসান। এসময় দ্রুতগতির একটি ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রলিচালক ট্রলি রেখে পালিয়ে যায়। ট্রলিটিকে জব্দ করা হয়েছে।অন্যদিকে শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মঙ্গলবার দুপুরে ছত্রাজিতপুর বাজারে রাস্তা পার হচ্ছিলেন বাসেদ। এসময় ধানবোঝাই একটি ভটভটি তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ বলেন, পৃথকভাবে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

প্রকাশের সময়ঃ ০৮:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫