ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

নির্বাচন কমিশনের নির্দেশে জামায়াতের ব্যাপক প্রচারসামগ্রী অপসারণ অভিযান শুরু

চাঁপাইনবাবগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ও সংশোধিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের প্রচারসামগ্রী অপসারণের নির্দেশনার পর দ্রুত নড়েচড়ে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জেলা শাখার উদ্যোগে শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ আসর থেকে আনুষ্ঠানিকভাবে দাঁড়িপাল্লা প্রতীকের পোস্টার, ব্যানার, বিলবোর্ড ও ফেস্টুন অপসারণ অভিযান শুরু হয়।

শহরের বড় ইন্দারা মোড়ে প্রচারসামগ্রী অপসারণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় জেলা আমীর মাওলানা আবু জার গিফারী বলেন—
“নির্বাচন কমিশনের নির্দেশনা আমরা সম্মান করি। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের যেসব পোস্টার-ব্যানার আছে, সেগুলো দ্রুত অপসারণে আমরা পদক্ষেপ নিয়েছি। সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।”

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান,
জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবুল হাসান, পৌর আমীর হাফেজ আব্দুল আলীম, সদর আমীর হাফেজ আব্দুল আলীমসহ জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

জামায়াত নেতারা জানান, আইনের প্রতি শ্রদ্ধা রেখে ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে জেলার প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও সদর এলাকায় দ্রুতগতিতে অপসারণ কার্যক্রম চলছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে পুরো জেলা থেকে সব প্রচারসামগ্রী তুলে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জজুড়ে সেই সঙ্গে চলছে দলীয় নেতাকর্মীদের সচেতনতা কার্যক্রম, “নির্বাচনী পরিবেশ সবার, দায়িত্বও সবার” এই বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগও নিয়েছে জেলা জামায়াত।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

নির্বাচন কমিশনের নির্দেশে জামায়াতের ব্যাপক প্রচারসামগ্রী অপসারণ অভিযান শুরু

প্রকাশের সময়ঃ ০১:৩৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫