ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

পরিবেশ সংরক্ষণে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন সিংড়ার সাংবাদিক সাইফুল

পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিংড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম। শনিবার দুপুরে রাজশাহীর সপুরার টেকনিক্যাল টেনিং সেন্টারের কনফারেন্স রুমে রোটারি ক্লাব অফ রাজশাহী সেন্ট্রালের পঞ্চম অভিষেক অনুষ্ঠানে তিনজন গুণী ব্যক্তিকে এই সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে রোটারি ক্লাব অফ রাজশাহী সেন্ট্রালের প্রেসিডেন্ট মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্সস অনুষদের প্রতিষ্ঠাতা ডিন প্রফেসর ড. জালাল উদ্দিন সরদার। বিশেষ অতিথি ছিলেন টেকনিক্যাল টেনিং সেন্টারের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নাজমুল হক, রোটারি ক্লাবের ডেপুটি কো-অর্ডিনেটর আমিনুল ইসলাম শাহীন, সিলেটের রকিব শাহ রিচার্স সেন্টারের চেয়ারম্যান ড. কাজী কামাল আহমেদ, রোটারিয়ান ড. মো: হেমায়েতুল ইসলাম আরিফ, রোটারি ক্লাব অফ রাজশাহী সেন্ট্রালের সাবেক প্রেসিডেন্ট শিউলি হাসান প্রমূখ।

পরিবেশ সংরক্ষরণে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ছাড়াও নিরাপদ নওগাঁর চেয়ারম্যান সাখাওয়াত হোসেন কে একই ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয় এবং বিশেষ সামাজিক অবদানের জন্য লায়ন ড. এমএ মান্নানকে সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য ২০১২ সাল থেকে বৃহত্তর চলনবিলের পাখি, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছেন সিংড়ার পরিবেশ কর্মী সাইফুল ইসলাম। এছাড়াও সমাজের নির্যাতিত ও অবহেলিত মানুষকে সহযোগিতা করে থাকেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

পরিবেশ সংরক্ষণে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন সিংড়ার সাংবাদিক সাইফুল

প্রকাশের সময়ঃ ০৩:৩৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫