ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ঘরে আগুন- দুই মেয়েরে বাঁচাতে পারলেও ছোটটারে পাইনি, ও জ্বলে গেছে ঘটনাস্থলেই

গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলালের ঘরে দুর্বৃত্তদের আগুনে তার মেয়ে আয়েশা আক্তার (৮) মারা যায়।ছবি-সংগৃহীত

‘ঘরের দুই দরজায় দুইটা তালা মারি দি আগুন লাগাই দিছে। আমি বাহির অনের (হওয়ার) সময় বউ, বাচ্চা (দুই ছেলে) নিয়ে বাহির হইছি। তিনটা মেয়ে অন্য রুমে শোয়। দুইজন একপাশে যায় আশ্র‍য় নিয়েছে, তাদের বাহির কইরতে পাইরছি। এর ৫ মিনিটের মধ্যে পুরো ঘর জ্বলি ছাই। তাদের একজনের শরীরের এক তৃতীয়াংশ ও আরেকজনের অর্ধেক পোড়া গেছে। ছোটটারে (আয়েশা আক্তার) পাইনি, ও জ্বলে গেছে ঘটনাস্থলেই।’

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে আগুনের ঘটনা সম্পর্কে জানতে চাইলে বিএনপি নেতা বেলাল হোসেন লক্ষ্মীপুর ১০০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এসব কথা বলেন। এদিকে ঘটনাস্থিলেই মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন মা নাজমা আক্তার। তিনি সাংবাদিকদের কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বেড়ার লগে (পাশে) হিঁড়ার (ঘরের ভিটা) এক হাত হরাক (দূরত্ব) হানি (পানি) না পেট্রোল ঢালি (ঢেলে) দিছে, হিয়ানে (সেখানে) আগুন জ্বইলতে জ্বইলতে দুয়ারের (দরজা) দিকে উডি (উঠে) গেছে। দুয়ারে উডি যাই রুমসহ সব জ্বলি গেছে ফা ফা করি। বিদ্যুতের কাটাউট খুলি আই (এসে) দেহি সব জ্বলে গেছে, আর কিছু নাই। আমার কলিজার টুকরা আয়েশাও জ্বলে গেছে।’

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিত কুমার সাহা বলেন, আমাদের কমলনগর উপজেলা ইউনিট আগুন নিভিয়েছেন। দরজায় তালা ও পেট্রোল লাগিয়ে আগুন দেওয়া হয়েছে বলে শুনেছি। তবে আমরা এখনো নিশ্চিত নয়। ঘটনাটি তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি তদন্ত চলছে। এখনো মামলা হয়নি। কে বা কারা আগুন লাগিয়েছে বা আগুন লেগেছে তা উদ্ঘাটনে আমরা কাজ করছি।

প্রসঙ্গত, শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলালের ঘরে দুর্বৃত্তদের আগুনে তার মেয়ে আয়েশা আক্তার (৮) মারা যায়। এছাড়া বেলালসহ তার দুই মেয়ে স্মৃতি আক্তার (১৭) ও বিথি আক্তার (১৪) দগ্ধ হয়। বেলাল সদর হাসপাতালে এবং তার দুই মেয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ঘরে আগুন- দুই মেয়েরে বাঁচাতে পারলেও ছোটটারে পাইনি, ও জ্বলে গেছে ঘটনাস্থলেই

প্রকাশের সময়ঃ ০৬:৪৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫