ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

সংগৃহীত ছবি।

পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। রবিবার (২১ ডিসেম্বর) ভোর ও সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন-ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের শাহজাহান আলীর ছেলে রাব্বি হোসেন (২৭) এবং একই ইউনিয়নের মানিকনগর গ্রামের গোলাম রসুল মুন্সির ছেলে নিশান মুন্সি (২২)। তারা দুজনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।এর আগে গত শনিবার (২০ ডিসেম্বর) রাতে ঈশ্বরদী পৌর শহর থেকে বাড়ি ফেরার পথে শহরের আলহাজ মোড় এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের স্বজনরা জানান, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে রাব্বি ও নিশান একটি মোটরসাইকেলে যোগে ঈশ্বরদী শহর থেকে নিজ বাড়ি জয়নগরে ফিরতে ছিলেন। পথে মধ্যে শহরের আলহাজ মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে দুজনই গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে রাব্বি হোসেন এবং নিশান মুন্সি মারা যান।ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই যুবকের মরদেহ দাফনের পর তাদের অভিভাবকদের সঙ্গে আলোচনা করে আইনগত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক। এদিকে একসঙ্গে দুই যুবকের মৃত্যুর ঘটনায় সলিমপুর ইউনিয়নের জয়নগর ও মানিকনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

প্রকাশের সময়ঃ ০৬:৫৯:০১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫