ঢাকা ১১:১০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

স্কুলে বাৎসরিক ছুটি কমলো ১২ দিন

দেশের মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে মোট ছুটি নির্ধারণ করা হয়েছে ৬৪ দিন, যা চলতি বছরের তুলনায় ১২ দিন কম। ২০২৫ সালে বিদ্যালয়গুলোয় বার্ষিক ছুটি ছিল ৭৬ দিন।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ ছুটির তালিকা প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব সাবিনা ইয়াসমিন।  ২০২৬ সালে শবে মেরাজ, সরস্বতী পূজা, ২১ ফেব্রুয়ারি, মে দিবস, বুদ্ধপূর্ণিমা, পবিত্র আশুরা, শুভ জন্মাষ্টমী, মধু পূর্ণিমা ও শুভ মহালয়া উপলক্ষে কোনো ছুটি রাখা হয়নি। এসব সিদ্ধান্তের ফলে বার্ষিক ছুটি কমে ৬৪ দিনে নেমে এসেছে।

রমজান ও ঈদের ছুটি কমেছে
২০২৬ সালে চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৭ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান শুরু হতে পারে। তবে ছুটির তালিকা অনুযায়ী রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। সেই হিসাবে ২১ রমজান পর্যন্ত বিদ্যালয় খোলা থাকার সম্ভাবনা রয়েছে।

২০২৫ সালে রোজা, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবেকদর ও ঈদুল ফিতর মিলিয়ে ২৮ দিন ছুটি থাকলেও ২০২৬ সালে তা কমিয়ে ১৯ দিন নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে আগে ১৫ দিন ছুটি থাকলেও এবার তা কমিয়ে ১২ দিন করা হয়েছে। শীতকালীন অবকাশও এক দিন কমানো হয়েছে।

২০২৬ শিক্ষাবর্ষে উল্লেখযোগ্য ছুটিগুলো হলো– পবিত্র রমজান, শবেকদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৮ থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ১৯ দিন ছুটি। পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১২ দিন। দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন এবং শীতকালীন অবকাশ ও যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ১০ দিন ছুটি। নতুন করে যেসব ছুটি যুক্ত হয়েছে
এবার পবিত্র শবেবরাত, বৈসাবি উৎসব ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক দিন করে ছুটি রাখা হয়েছে, যেগুলো আগে তালিকাভুক্ত ছিল না।

শিক্ষা-সংশ্লিষ্টদের মতে, পাঠদান কার্যক্রম জোরদার করতেই ছুটি কমানো হয়েছে। তবে রমজান মাসে বিদ্যালয় খোলা রাখা এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জাতীয় দিবসে ছুটি না থাকায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

স্কুলে বাৎসরিক ছুটি কমলো ১২ দিন

প্রকাশের সময়ঃ ০৭:০৩:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫