ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

মনে হচ্ছে আজ বাংলাদেশ এতিম হয়ে গেছে-আসিফ নজরুল

গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ৩০ ডিসেম্বর ২০২৫।ছবি

সকল প্রতিকূলতা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশে থেকেছেন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তাঁর মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন জানিয়ে এই উপদেষ্টা বলেন, ‘মনে হচ্ছে, আজ বাংলাদেশ এতিম হয়ে গেছে।’

মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে আসিফ নজরুল সাংবাদিকদের এ কথা বলেন। খালেদা জিয়ার মৃত্যুতে গুলশান কার্যালয়ে রাখা শোক বইয়ে স্বাক্ষর করতে এসেছিলেন তিনি।

এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রেস সচিব শফিকুল আলম আইন উপদেষ্টার সঙ্গে ছিলেন।আসিফ নজরুল বলেন, ‘আজ বাংলাদেশের জন্য অত্যন্ত হৃদয়বিদারক একটা দিন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অগ্রনায়ক বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, গণতন্ত্রের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। সকল প্রতিকূলতা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে, অসীম নির্যাতনের মুখোমুখি হয়েও তিনি বাংলাদেশে থেকেছেন। কখনো মাথা নত করেননি।’

আইন উপদেষ্টা বলেন, ‘আমি শোক বইয়ে স্বাক্ষর ও শোকগাথা লিখতে গিয়ে কিছু লিখতে পারিনি। শোকে ভেঙে পড়েছি। মনে হচ্ছে আজ বাংলাদেশ এতিম হয়ে গেছে। অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।’

আসিফ নজরুল বলেন, ‘এত কিছুর পরও সবচেয়ে সান্ত্বনার ব্যাপার হলো বাংলাদেশের মানুষ উনাকে কতটা ভালোবাসে, সম্মান করে, তিনি এটা দেখে যেতে পেরেছেন। আরও ভালো লাগত যদি গণতন্ত্রের নবযাত্রার এই সময় উনাকে পেতাম। উনি চলে গেছেন, তবে দেশের মানুষের জন্য তিনি যা করেছেন, বিশ্বাস করি আল্লাহ উনাকে ভালো রাখবেন।’

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, ‘খালেদা জিয়া যে স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক ও মানুষের অধিকারের বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সকলের সম্মিলিত শক্তিতে আমরা সেটি গড়ে তুলতে চেষ্টা করব। আমরা সেটির দ্বারপ্রান্তে আছি।’সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘১৯৭২ থেকে আজ পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র বেগম খালেদা জিয়া। তিনি ছিলেন সৌন্দর্য ও বেদনার এক বিরল সংমিশ্রণ। তিনি কেন সবার থেকে আলাদা, ৫ আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর তাঁর বক্তব্যে শুনলে বোঝা যায়।’

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ছয়টায় ইন্তেকাল করেন। তাঁর জানাজা আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

মনে হচ্ছে আজ বাংলাদেশ এতিম হয়ে গেছে-আসিফ নজরুল

প্রকাশের সময়ঃ ০৭:১৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫