ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন রাজপথ থেকে বঙ্গভবনে, ২৫৫ ভোটে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল পাগলা নদীতে গোসলে নেমে ডুবে গেল এইচএসসি পরীক্ষার্থী শামিমের প্রাণ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় ১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন বেরোবির মুজাহিদুল নোবিপ্রবির শিক্ষা প্রশাসন বিভাগে ফুটবল দিয়ে শুরু খেলাধুলা ও সাংস্কৃতিক সপ্তাহ পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন কলকাতা ও লন্ডনের ঘটনায় ১০ বাংলাদেশির প্রাণহানিতে- জামায়াতের শোক বাস কাউন্টারে যাত্রী ওঠানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-আহত অন্তত ১০ বিদায়ী বক্তব্যে আবেগঘন মির্জা ফখরুল, দলীয় এমপিদের কাছে চাইলেন দোয়া ও সমর্থন

থার্টি ফার্স্টের সন্ধ্যা থেকে বন্ধ মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন। ফাইল ছবি

থার্টি ফার্স্টের দিন  বুধবার সন্ধ্যা থেকে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ রেখেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় মেট্রোরেল কর্তৃপক্ষ।  বুধবার ডিএমটিসিএলের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে আজ ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা সাতটা হতে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে।

এই সিদ্ধান্তের ফলে আজ সন্ধ্যা সাতটার পর থেকে মেট্রোরেলের কোনো ট্রেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে থামবে না এবং এই স্টেশন থেকে কোনো যাত্রী মেট্রোতে উঠতে বা নামতে পারবেন না। তবে মেট্রোরেলের অন্য সব স্টেশন স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। উল্লেখ্য, প্রতিবছর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ক্যাম্পাসে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে।
জনপ্রিয় সংবাদ

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

থার্টি ফার্স্টের সন্ধ্যা থেকে বন্ধ মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

প্রকাশের সময়ঃ ০৫:১৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫