ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

খালেদা জিয়ার মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জে গায়েবানা জানাজা

বৃহস্পতিবার (১ জানুয়ারি) জেলাজুড়ে অনুষ্ঠিত হয় একের পর এক গায়েবানা জানাজা।

মমতাময়ী নেত্রী, দেশনেত্রী ও বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন পথপ্রদর্শক, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের আবহে স্তব্ধ হয়ে পড়ে চাঁপাইনবাবগঞ্জ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) জেলাজুড়ে অনুষ্ঠিত হয় একের পর এক গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল।

বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ফকিরপাড়া নিমতলা কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় প্রধান গায়েবানা জানাজা। জানাজা শেষে সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন হাজারো মুসল্লি।

গায়েবানা জানাজা পূর্ব আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ দেশনেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবিস্মরণীয় ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও ড্যাবের চাঁপাইনবাবগঞ্জ জেলা আহ্বায়ক ডা. মোঃ ময়েজ উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব মোঃ সামশুল হক, জেলা বিএনপি নেতা ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, বিএনপি নেতা অ্যাডভোকেট ময়েজ উদ্দিনসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সাধারণ মানুষ।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ থানা ও পৌর বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে পৌরসভা পার্কে পৃথকভাবে আরেকটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বুধবারও জেলার বিভিন্ন স্থানে একযোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার বালিয়াডাঙ্গা, গোবরাতলা, ঝিলিম, বারঘরিয়া, মহারাজপুর, রানিহাটি, ইসলামপুর, দেবীনগর, অনুপনগর, শাজাহানপুর, চরবাডাঙ্গা, সুন্দরপুর ও আলাতুলী ইউনিয়নের বিভিন্ন মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এসব জানাজা অনুষ্ঠিত হয়।

এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলার সব উপজেলা ও ইউনিয়নে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

বুধবার বিকেলে পাঠানপাড়া দলীয় কার্যালয়েও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার ইন্তেকালে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

খালেদা জিয়ার মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জে গায়েবানা জানাজা

প্রকাশের সময়ঃ ০১:০০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬