ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে ফাঁসিতলা সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফাঁসিতলা এলাকায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে ফাঁসিতলা সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুইজন গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের বাসিন্দা। তবে দুর্ঘটনার পরপরই তাদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে প্রচণ্ড শব্দে আশপাশের লোকজন ছুটে আসেন। সংঘর্ষের ফলে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আরো একজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

তিনি জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

প্রকাশের সময়ঃ ০৭:১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬