ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মার্চেও অপরিবর্তিত ১২ কেজি এলপিজির দাম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির  অভিযানে ১০ ভারতীয় গরু জব্দ মাগুরায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: সরকারি দপ্তরে বসছে অভিযোগ বাক্স “পৌরসভার কাজে দলীয় প্রভাব নয়, অগ্রাধিকার হবে উন্নয়ন ও সেবা” এমপি কেরামত আদালত বর্জন স্থগিত, স্বস্তি ফিরল বরিশাল আদালতপাড়ায় সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে অর্থ দাবি: সতর্কবার্তা জারি মেয়েদের উত্ত্যক্তের জেরে উল্লাপাড়ায় দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১ চাঁপাইনবাবগঞ্জে চাহিদার তুলনায় সরবরাহ কম, ফিরছেন অনেকে মধ্যপ্রাচ্য উত্তেজনায় দুবাইয়ে আটকা শাকিবের দুই নায়িকা ইরানের ওপর হামলার জবাবের ঘোষণা হিজবুল্লাহর

বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটারদের অবমাননা মেনে নেব না – ক্রীড়া উপদেষ্টা

আইন উপদেষ্টা আসিফ নজরুল। সংগৃহীত ছবি।

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ!

শনিবার (৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এসব কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি, তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড  থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।

তিনি বলেন, আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়!

আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না।গোলামির দিন শেষ!

জনপ্রিয় সংবাদ

মার্চেও অপরিবর্তিত ১২ কেজি এলপিজির দাম

বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটারদের অবমাননা মেনে নেব না – ক্রীড়া উপদেষ্টা

প্রকাশের সময়ঃ ০৭:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬