ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

রাজশাহীর গোদাগাড়ীতে গান পাউডার ও ককটেল তৈরির উপকরণ উদ্ধার

রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকা থেকে ককটেল তৈরির উপকরণ, গান পাউডার ও কাচের গুড়া উদ্ধার করেছে র‍্যাব-৫।

রাজশাহীর গোদাগাড়ী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির উপকরণ উদ্ধার করেছে র‍্যাব-৫।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে গোদাগাড়ী থানাধীন তালধারী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার এবং ১ কেজি ১৭০ গ্রাম কাচের গুঁড়া উদ্ধার করা হয়।

র‍্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে একটি স্বচ্ছ পলিথিনে সংরক্ষিত বিস্ফোরক সদৃশ উপাদান এবং একটি নীল পলিথিনে ভাঙা কাচের গুঁড়া পাওয়া যায়। উদ্ধারকৃত আলামত বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলামতসমূহ সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। ঘটনায় জড়িতদের শনাক্তে অনুসন্ধান চলছে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

রাজশাহীর গোদাগাড়ীতে গান পাউডার ও ককটেল তৈরির উপকরণ উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৯:০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬