ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়
ফেরত চাওয়া প্রায় ৯০ কোটি টাকা, বেহাত জমি ১৭৬ একর

দেশজুড়ে ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ভয়াবহ অনিয়ম

ফাইল ছবি।

সারা দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম ও আর্থিক দুর্নীতির চিত্র উঠে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) সাম্প্রতিক প্রতিবেদনে। সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা শেষে এসব প্রতিষ্ঠানের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে অধিদপ্তর।

রোববার (১ মার্চ) ডিআইএ পরিচালক প্রফেসর এম এম সহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে পরিদর্শন ও নিরীক্ষা করা প্রতিষ্ঠানগুলোর তথ্য এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিবেদনে জাল ও ভুয়া সনদ ব্যবহার, অগ্রহণযোগ্য সনদে চাকরি, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ, ভ্যাট-আইটি সংক্রান্ত গরমিলসহ নানা ধরনের আর্থিক অনিয়মের চিত্র উঠে এসেছে।

এসব অনিয়মের কারণে সরকারি কোষাগারে ফেরত চাওয়া হয়েছে ৮৯ কোটি ৮২ লাখ ২৫ হাজার ৬০৭ টাকা। পাশাপাশি বেহাত হওয়া ১৭৬ দশমিক ৫২৩ একর জমি উদ্ধারের সুপারিশ করা হয়েছে।

ডিআইএ জানিয়েছে, তদন্ত প্রতিবেদনভিত্তিক ৯৭৩টি প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ তালিকা অধিদপ্তরের ওয়েবসাইটের (www.dia.gov.bd) নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

973  বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন 

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ফেরত চাওয়া প্রায় ৯০ কোটি টাকা, বেহাত জমি ১৭৬ একর

দেশজুড়ে ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ভয়াবহ অনিয়ম

প্রকাশের সময়ঃ ০৮:৪৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬