ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে ‘বড় অঘটন’ বলছেন সাবেক ক্রিকেটাররা উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিল সরকার বাবা হলেন গায়ক অনুপম রায়, পুত্রসন্তানের জন্ম দিলেন প্রস্মিতা নতুন পে-স্কেল এ বছরেই ঘোষণা, বাস্তবায়নও চলতি বছরে: অর্থমন্ত্রী ভাঙ্গায় মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট-আইফোন জব্দ ১৮০ দিনে সরকারের নানা অর্জনের দাবি, সামনে বড় চ্যালেঞ্জ
আশঙ্কাজনক একজনসহ উভয় পক্ষের আহত ১০

মেয়েদের উত্ত্যক্তের জেরে উল্লাপাড়ায় দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেয়েদের উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের যুবকদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের রশিদপুর ও পার্শ্ববর্তী কাশিনাথপুর গ্রামের মধ্যে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত শাহ আলম (৩৫) রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। আহতদের মধ্যে তার ছেলে সবুজ হোসেনের (২০) অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আহতদের মধ্যে আছেন আক্তার হোসেন (৬০), রাসেল হোসেন (১৮), রাব্বি (১৮), ফারুক হোসেন (৩৮), আব্দুল কাদের (৪৬) ও নূর ইসলাম (৪৫)। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রশিদপুর গ্রামের কয়েকজন বাসিন্দার অভিযোগ, কাশিনাথপুর গ্রামের কয়েক যুবক কিছুদিন ধরে তাদের এলাকায় এসে আড্ডা দিতেন এবং পথচারী মেয়েদের উত্ত্যক্ত করতেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই উত্তেজনা ও বাকবিতণ্ডা চলছিল। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়।

খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

নিহতের বাবা চাঁদ আলী জানান, গুরুতর আহত অবস্থায় শনিবার সকালে শাহ আলমকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল–এ নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত সবুজ হোসেনকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল–এ পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি এ ঘটনায় হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

শনিবার সকালে শাহ আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের কয়েকজন বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যান বলে স্থানীয়রা জানিয়েছেন। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

সলঙ্গা থানার ওসি ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জনপ্রিয় সংবাদ

নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ

আশঙ্কাজনক একজনসহ উভয় পক্ষের আহত ১০

মেয়েদের উত্ত্যক্তের জেরে উল্লাপাড়ায় দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

প্রকাশের সময়ঃ ০১:৪০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬