ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশি কর্মী আহত

সংগৃহীত ছবি।

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর–এ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে টার্মিনাল ১–এ সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ

হামলায় আহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তিনি স্থানীয় ওয়ায়েল আল নসিব কোম্পানিতে এয়ারপোর্ট ক্লিনার হিসেবে কর্মরত। আহত বাংলাদেশির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে।

কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস–এর কাউন্সিলর মোহাম্মদ মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে একজন বাংলাদেশি কর্মী আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। দূতাবাস থেকে তার খোঁজখবর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

এদিকে কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ–এর মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি বলেন, ড্রোনটি বিমানবন্দর এলাকায় আঘাত হানার পরপরই জরুরি প্রোটোকল কার্যকর করা হয়। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং পুরো এলাকা নিরাপদ ঘোষণা করা হয়।

বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, প্রয়োজনীয় মেরামত ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের কাজ চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। হামলা সংক্রান্ত নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা সরকারি চ্যানেলের মাধ্যমে জানানো হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশি কর্মী আহত

প্রকাশের সময়ঃ ০২:১৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬