ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

সৌদিতে শুক্রবার ঈদুল ফিতর, বাংলাদেশে হতে পারে শনিবার

সংগৃহীত ছবি।

পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার কার্যক্রম শেষে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশে চাঁদ দৃশ্যমান না হওয়ায় রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে। ফলে সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার (২০ মার্চ)।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে চাঁদ দেখা না যাওয়ায় সৌদিসহ সংশ্লিষ্ট দেশগুলোতে আরও একদিন রোজা পালন করা হবে।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে অনুযায়ী দেশে সম্ভাব্য ঈদের দিন ধরা হচ্ছে শনিবার (২১ মার্চ)। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

এদিকে তুরস্কও ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপিত হবে।

অন্যদিকে সিঙ্গাপুর জানিয়েছে, তাদের দেশে শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপিত হবে। দেশটি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে হিজরি মাস নির্ধারণ করে থাকে।

সংযুক্ত আরব আমিরাতে শাওয়াল মাসের চাঁদ পর্যবেক্ষণ নিয়ে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, আবুধাবির একটি পর্যবেক্ষণ কেন্দ্র থেকে চাঁদের ছবি ধারণ করা হয়েছে, যা বৈজ্ঞানিক বিশ্লেষণে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে।

এর আগে অস্ট্রেলিয়াও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

সৌদিতে শুক্রবার ঈদুল ফিতর, বাংলাদেশে হতে পারে শনিবার

প্রকাশের সময়ঃ ১২:৩০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬