ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২

সংগৃহীত ছবি।

সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছেন। নিহত অপর ব্যক্তি ভারতীয় নাগরিক বলে জানা গেছে। এ ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আল-খার্জ গভর্নরেটের একটি আবাসিক কমপাউন্ডের ভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলার পরপরই উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় জরুরি সেবা ও সিভিল ডিফেন্স কর্মীরা।

সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে নিহতদের পরিচয় বা হামলার বিস্তারিত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে দাবি করে, তারা সৌদি আরবের আল-খার্জসহ বিভিন্ন স্থানে রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এরই প্রেক্ষাপটে আল-খার্জ এলাকায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, এর কয়েকদিন আগেই সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ড্রোন হামলার শিকার হয়। সাম্প্রতিক এসব ঘটনায় মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২

প্রকাশের সময়ঃ ০২:০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬