ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ- ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি বেরোবিতে হল সংকট নিরসনে পাঁচ দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি বেরোবিতে উপাচার্যের আপ্যায়ন খাতে ২৭ লাখ টাকা ব্যয়ের পর নতুন চাহিদা ২০ লাখ ময়মনসিংহে নেশাজাতীয় ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার বার্সেলোনার হয়ে খেলা একটি স্বপ্ন: রদ্রি চান্দিনায় ঘরে ঢুকে গৃহকর্ত্রীকে হত্যা, রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত রাকসু ভবনে হামলার ঘটনায় আম্মারের হত্যাচেষ্টা মামলা, আসামি ৫ পতেঙ্গায় সাগরে ডুবে বন্ধুর মৃত্যু, অপহরণের নাটক সাজিয়ে ৬০ হাজার টাকা আদায়ের অভিযোগ মিরপুর বিআরটিএতে মোবাইল কোর্টের অভিযান, ৩ জনের কারাদণ্ড দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল

রাজশাহীতে প্রথম সফরে মিনুর তিন লক্ষ্য

মিজানুর রহমান মিনু ।

ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা রাজশাহী সফরে গিয়ে তিনটি অগ্রাধিকারমূলক লক্ষ্য তুলে ধরেছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

সফরকালে তিনি বলেন, রাজশাহীকে একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল শহর হিসেবে গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। একইসঙ্গে চাঁদাবাজি ও ভূমিদস্যুতা নির্মূলে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।

ভূমিমন্ত্রী বলেন, “বাংলাদেশ আমাদের সবার প্রিয় মাতৃভূমি। বিভাগীয় ও জেলা প্রশাসনের সব স্তরের কর্মকর্তাদের সমন্বয়ে আমরা রাজশাহীর উন্নয়নে কাজ করতে চাই।” তিনি আরও উল্লেখ করেন, সরকারের নীতিনির্দেশনা হলো জনগণের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।

তিনি জানান, তাঁর প্রথম তিনটি অগ্রাধিকার হচ্ছে—রাজশাহীতে শান্তি প্রতিষ্ঠা, চাঁদাবাজি বন্ধ এবং ভূমিদস্যুদের দৌরাত্ম্য রোধ। এ ধরনের অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মিনু বলেন, “আইনের প্রয়োগের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। যে-ই অপরাধে জড়িত থাকুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

সফরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন ভূমিমন্ত্রী।

জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ- ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

রাজশাহীতে প্রথম সফরে মিনুর তিন লক্ষ্য

প্রকাশের সময়ঃ ০৭:০২:২১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬