ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে তাজেমা বেগমের সম্পত্তি ঘিরে ‘দালাল সিন্ডিকেট’ সক্রিয় হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু

রাজশাহীর ছয়টি আসনে বৈধ প্রার্থী ১৮ জন

রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত এই বাছাই কার্যক্রম চলে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে রাজশাহী জেলার ৬ টি সংসদীয় আসনের সংসদ সদস্য পদের জন্য প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র সমূহ যাচাই বাছাই  হয়েছে। রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত এই বাছাই কার্যক্রম চলে। রাজশাহীর ৬ টি আসনের বিপরীতে মোট ৩৮ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। এদের মধ্যে ১৮ জনের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতার।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের মোট ৬ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বৈধ।রাজশাহী-২ (সিটি কর্পোরেশন এলাকা) আসনের মোট ৯ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মোট ৭ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা। রাজশাহী-৪ (বাগমারা) আসনের মোট ৪ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মোট ৮ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং একজনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে, এবিষয়ে বিকেলে সিদ্ধান্ত দেয়া হবে। রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মোট ৪ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার জানান, কোন প্রার্থীর বিরুদ্ধে ঋণ খেলাপি বা বিল খেলাপির অভিযোগ থাকলে অথবা ফৌজদারী মামলা সংক্রান্ত অভিযোগ থাকলে সে বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র সহ যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্টদেরকে আহ্বান জানানো হয়েছে। যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে ১১ জানুয়ারি পর্যন্ত তারা আপিল করতে পারবেন।

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে তাজেমা বেগমের সম্পত্তি ঘিরে ‘দালাল সিন্ডিকেট’ সক্রিয়

রাজশাহীর ছয়টি আসনে বৈধ প্রার্থী ১৮ জন

প্রকাশের সময়ঃ ০১:২৩:০২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬