ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হাইকোর্টে জুলাই জাতীয় সনদ স্থগিত চাওয়া রিটের আদেশ আজ ১১৪ দিন পর ঢাকায় নামল মৌসুমের প্রথম বৃষ্টি ঈশ্বরদীতে শর্ট সার্কিটে বাড়ি পুড়ে ছাই, প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ফোনে ব্যস্ত চি‌কিৎসক, দায়িত্বে অব‌হেলায় হাসপাতালে প্রসূতির মৃত্যুর অভিযোগ ডিশ–ইন্টারনেট ব্যবসা দখল নিয়ে গুলি করে হত্যার হুমকি খুবি ক্যারিয়ার ক্লাবের নতুন নেতৃত্বে মুন্না সভাপতি, নির্ঝর সাধারণ সম্পাদক জাতীয় সংসদে ৬ হুইপ নিয়োগ, প্রজ্ঞাপন জারি লাইসেন্সবিহীন ৩ ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা, চিমনি ভেঙে দেওয়া হয় রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী ও শ্রমিক নিহত আলটিমেটামের পরও দেবীদ্বারে ফুটপাত দখলমুক্ত নয়, ব্যবসায়ীদের অনীহা

রাতের মধ্যেই মাহদীকে জামিন করানো হবে – বৈছাআ’র আহ্বায়ক আরিফ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) হবিগঞ্জ জেলা আহ্বায়ক আরিফ তালুকদার বলেছেন, শনিবার (৩ জানুয়ারি) রাতের মধ্যেই মাহদী হাসানকে জামিন করানো হবে। আপনারা শান্ত থাকুন। আইনের ঊর্ধ্বে কেউ নয়, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।

পুলিশের সঙ্গে আমিসহ মাহদীকে কোর্টে নিয়ে যাচ্ছি। রাতের ভেতর তাকে জামিন করিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা ফুলের মালা নিয়ে রেডি থাকুন। বিগঞ্জ সদর মডেল থানা ফটকে এসব কথা বলেন তিনি। তবে এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিছুই জানা যায়নি।

প্রসঙ্গত, শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে শায়েস্তাগঞ্জ থানায় ওসিকে প্রকাশ্যে হুমকি-ধামকি এবং ‘থানা পুড়িয়ে এসআইকে জ্বালিয়েছি’ বলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসান। পরে ওইদিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মাহদীর এ বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

এ ঘটনায় মাহদী হাসানকে শোকজও করা হয়েছে। শনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত চিঠিতে তাকে শোকজ করা হয়। শনিবার সন্ধ্যার পর মাহদীর নিজ বাসা থেকে তাকে আটক করে ডিবি। পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এর পর থেকে মাহদীর মুক্তির দাবিতে আন্দোলনে নামে বৈছাআ’র সদস্যরা।

হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানিয়েছেন, হবিগঞ্জ পুলিশ মাহদী হাসানকে আটক করেছে। কোনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

জনপ্রিয় সংবাদ

হাইকোর্টে জুলাই জাতীয় সনদ স্থগিত চাওয়া রিটের আদেশ আজ

রাতের মধ্যেই মাহদীকে জামিন করানো হবে – বৈছাআ’র আহ্বায়ক আরিফ

প্রকাশের সময়ঃ ০৮:০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬