ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

লাইসেন্সবিহীন ৩ ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা, চিমনি ভেঙে দেওয়া হয়

সংগৃহীত ছবি।

মানিকগঞ্জে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর বৈধ লাইসেন্স ছাড়া পরিচালিত তিনটি ইটভাটাকে মোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভাটাগুলোর চিমনি গুঁড়িয়ে দেওয়া ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সোমবার (২ মার্চ) দুপুরে সদর উপজেলার লেমুবাড়ী ও বার্তা এলাকায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম। অভিযানে প্রতিটি ইটভাটাকে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়।

অভিযানে জরিমানার আওতায় আসা প্রতিষ্ঠানগুলো হলো—সদর উপজেলার পুটাইল ইউনিয়নের লেমুবাড়ী এলাকার মেসার্স একতা ব্রিকস, মেসার্স এমিকা ব্রিকস এবং বেতিলা মিতরা ইউনিয়নের বার্তা এলাকার মেসার্স এস এম এস ব্রিকস।

পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, পুটাইল ও বেতিলা মিতরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স না থাকায় এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। জরিমানার পাশাপাশি পরিবেশদূষণ রোধে ভাটাগুলোর চিমনি ভেঙে ফেলা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তিনি আরও জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

লাইসেন্সবিহীন ৩ ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা, চিমনি ভেঙে দেওয়া হয়

প্রকাশের সময়ঃ ১১:৪৬:২০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬