ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়
রংপুরে যুবদল নেতা গ্রেপ্তার

ডিশ–ইন্টারনেট ব্যবসা দখল নিয়ে গুলি করে হত্যার হুমকি

গ্রেপ্তার তামজিদুর রশিদ গালিব। সংগৃহীত ছবি

রংপুর নগরীতে ডিশ ও ইন্টারনেট ব্যবসা দখলকে কেন্দ্র করে ভাঙচুর, মারধর ও গুলি করে হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিবকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

সোমবার (২ মার্চ) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী। তিনি জানান, মায়া সাইবার ওয়ার্ল্ড ও ক্যাবল ওয়ান কর্তৃপক্ষের দায়ের করা পৃথক দুই মামলার ভিত্তিতে র‌্যাব গালিবকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৩টার দিকে কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় তামজিদুর রশিদ গালিব ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনুসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী হয়েছেন ক্যাবল ওয়ানের জিএম রায়হান আহম্মেদ পরাগ এবং মায়া সাইবার ওয়ার্ল্ডের সহকারী হিসাবরক্ষক মো. রাসেল।

এজাহারে উল্লেখ করা হয়, নগরীর কামাল কাছনা এলাকায় পূর্বপরিকল্পিতভাবে দুটি প্রতিষ্ঠানের ইন্টারনেট ও ক্যাবল সংযোগ লাইন কেটে দেওয়া হয়। এতে শতাধিক গ্রাহক দীর্ঘ সময় সংযোগবিচ্ছিন্ন থাকেন এবং দুই প্রতিষ্ঠানের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।

ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলনের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। পরে অভিযুক্তরা কয়েকজন সহযোগীকে নিয়ে প্রতিষ্ঠানের অফিসে ঢুকে কর্মীদের মারধর ও ভাঙচুর চালান। অফিসের ল্যাপটপ, কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করা হয় বলেও মামলায় উল্লেখ রয়েছে।

এ ছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন ফিড অপারেটর নিয়োগ না দিলে ‘ভয়াবহ পরিণতি’ হবে বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। মোবাইল ফোনে এক কর্মকর্তাকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার বিষয়টিও এজাহারে উল্লেখ আছে।

ঘটনার পর সংগঠনগত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যুবদল অভিযুক্ত দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। দলটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনায় নগরীতে উদ্বেগ বিরাজ করছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রংপুরে যুবদল নেতা গ্রেপ্তার

ডিশ–ইন্টারনেট ব্যবসা দখল নিয়ে গুলি করে হত্যার হুমকি

প্রকাশের সময়ঃ ১২:০৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬