ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটা, জরিমানা ৬ লাখ টাকা

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি ইটভাটাকে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি দুটি ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. নওশাদ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন— পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল ও পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধরসহ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে মেসার্স সাইজুদ্দিন অ্যান্ড খান ব্রিকস নামের একটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের কোনো বৈধ ছাড়পত্র না থাকায় ভাটার মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভেকু মেশিন দিয়ে ইটভাটাটি গুঁড়িয়ে এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অপরদিকে, মেসার্স এস এম বি ব্রিকস নামের অপর একটি ইটভাটায় পরিবেশগত ছাড়পত্র নবায়ন না থাকায় এবং মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ভাটার মালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার বলেন, ‘পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে জেলার সর্বত্র অবৈধ ও নিয়মবহির্ভূত ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটা, জরিমানা ৬ লাখ টাকা

প্রকাশের সময়ঃ ০৭:৫০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬