ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

আমবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মৃত জুয়েল হোসেনের স্বজনদের আহাজারি।

নাটোর সদর উপজেলার পণ্ডিতগ্রাম এলাকায় একটি আমগাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় জুয়েল হোসেন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত জুয়েল পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে জুয়েল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনিন।রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরদিন বুধবার ভোরে স্থানীয়রা আমগাছের ডালে মাফলার ও রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় জুয়েলের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

আমবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময়ঃ ১১:১৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬