ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

অধ্যক্ষ ড. তরু শিবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৫ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ফোকলোরবিদ অধ্যাপক প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু। তিনি ঐতিহ্যবাহী আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন।

ড. তরু চাঁপাইনবাবগঞ্জ জেলার খ্যাতিমান শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সিরাজুল ইসলাম ও তাহেরা ইসলামের পুত্র। তিনি ১৯৯৫ সালে শিক্ষকতা পেশায় যোগদান করেন। কর্মজীবনে তিনি কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ, শাহ্‌ নেয়ামতুল্লাহ কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ এবং আদিনা ফজলুল হক সরকারি কলেজে শিক্ষকতা করেছেন।

নবাবগঞ্জ সরকারি কলেজে তিনি বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে টানা ১৬ বছর দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি ওই কলেজে উপাধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে তিনি আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ড. তরু একজন খ্যাতিমান গবেষক। এ পর্যন্ত তাঁর ৫৪টি গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র ফোকলোর, নৃ-গোষ্ঠীর সমাজ ও সংস্কৃতি, মুক্তিযুদ্ধ এবং আঞ্চলিক ইতিহাস। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য।

বর্তমানে তিনি বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

অধ্যক্ষ ড. তরু শিবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

প্রকাশের সময়ঃ ০৮:২০:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬