ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

সীমান্তে বিজিবির অভিযানে মাটির নিচে পুঁতে রাখা বিদেশি অস্ত্র উদ্ধার

সংগৃহীত ছবি।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১২ জানুয়ারি) সীমান্তবর্তী চরচিলমারীর আতারপাড়া মাঠে পরিচালিত এক বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে পুঁতে রাখা একটি বস্তা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭-বিজিবি) অধিনায়ক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় অস্থায়ী বিশেষ চেকপোস্টে দায়িত্ব পালনকালে গোয়েন্দা সূত্রে তথ্য পাওয়া যায়—আতারপাড়া মাঠ দিয়ে সীমান্ত থেকে বাংলাদেশের প্রায় ১০ গজ ভেতরে অবৈধভাবে বিদেশি অস্ত্র পাচারের আশঙ্কা রয়েছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা বস্তা থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং আট রাউন্ড গুলি জব্দ করা হয়। এর আগে গত ১ জানুয়ারিও একই ব্যাটালিয়নের অভিযানে দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছিল।

বিজিবি জানায়, উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন ও গুলি দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় ৪৭-বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল জোরদার, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

সীমান্তে বিজিবির অভিযানে মাটির নিচে পুঁতে রাখা বিদেশি অস্ত্র উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৩:৩৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬