ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

জামায়াত প্রার্থীর সঙ্গে নজেকশিস নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর মিজানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি (নজেকশিস)-এর নবনির্বাচিত ও সাবেক কমিটির নেতৃবৃন্দ।

সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজে। এ সময় উপস্থিত ছিলেন নজেকশিসের সভাপতি ও নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, নবনির্বাচিত সভাপতি মোহা. তরিকুল ইসলাম সিদ্দিকী (নয়ন), সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফিরোজ কবিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

সৌজন্য সাক্ষাৎকালে নজেকশিস নেতারা দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের অধিকার সুরক্ষার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন। তারা বিশেষভাবে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণকে জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।

এ সময় ডক্টর মিজানুর রহমান শিক্ষকদের দাবির প্রতি সহমত প্রকাশ করে বলেন, একটি জাতির মেরুদণ্ড হলো তার শিক্ষা ব্যবস্থা। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি শিক্ষাবান্ধব নীতি প্রণয়নের ক্ষেত্রে দলীয় পর্যায়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে শিক্ষা সংশ্লিষ্ট মহলের একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

জামায়াত প্রার্থীর সঙ্গে নজেকশিস নেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের সময়ঃ ০৭:০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬