ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

আপিলে বৈধতা পেল তারেকের মনোনয়ন

স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক।ছবি-সংগৃহীত

রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত দেয়।

এর আগে গত ৩ জানুয়ারি ভোটারদের স্বাক্ষরসংক্রান্ত ত্রুটির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল দায়ের করলে শুনানি শেষে কমিশন তার মনোনয়ন পুনর্বহালের সিদ্ধান্ত নেয়।

মনোনয়ন ফিরে পাওয়ার প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক বলেন, মহান আল্লাহর রহমত ও নেতাকর্মীদের দোয়ার বরকতেই সব প্রতিবন্ধকতা অতিক্রম করে মনোনয়ন বৈধ হয়েছে। তিনি স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক-তৃতীয়াংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বিধানকে বৈষম্যমূলক উল্লেখ করে এ আইন পুনর্বিবেচনার দাবি জানান।

মনোনয়ন পুনর্বহালের মধ্য দিয়ে রাজশাহী-১ আসনের নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারেকের অংশগ্রহণ নিশ্চিত হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

আপিলে বৈধতা পেল তারেকের মনোনয়ন

প্রকাশের সময়ঃ ০৯:৫২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬