ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

মহাসড়কে ছিনতাইকারীদের তাণ্ডব,সিএনজিতে আগুন-আটক২

সংগৃহীত ছীব।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনায় দুইজন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন রবিন ও ফারুক। তারা দুজনই সোনারগাঁ উপজেলার কাজিরগাঁও গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন ছিনতাইকারী একটি সিএনজিচালিত অটোরিকশা ব্যবহার করে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মৃধাকান্দী এলাকায় পথচারীদের কাছ থেকে ছিনতাই করছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ছিনতাইকারীদের ধাওয়া দেয়। এক পর্যায়ে ছিনতাইকারীদের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে রবিন ও ফারুককে আটক করে। তবে ছিনতাই চক্রের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ জানান, ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

মহাসড়কে ছিনতাইকারীদের তাণ্ডব,সিএনজিতে আগুন-আটক২

প্রকাশের সময়ঃ ০২:০৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬